মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ করোনাভাইরাসের কারণে পশুর রিভার ওয়াটারকিপার, বাপা বাগেরহাট জেলা কমিটি ও ওয়াটারকিপার্স বাংলাদেশ এর পক্ষ থেকে মোংলার শতাধিক জেলে ও শ্রমজীবী পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকাল পৌনে ১১ টার দিকে মোংলা প্রেস কাব মিলনায়তনে এ খাদ্য সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন মোংলা প্রেস কাবের সভাপতি আলহাজ এইচ. এম দুলাল, সাবেক সভাপতি মনিরুল হায়দার ইকবাল, পশুর রিভার ওয়াটারকিপার বাপা’র বাগেরহাট জেলা সমন্বয়কারী নূর আলম শেখ, প্রেস কাবের সাধারণ সম্পাদক মো. হাসান গাজী, আমীর হোসেন আমু, আবু হোসাইন সুমন, মো. আবুল হাসান, সোহাগ মোল্লা, বাপা নেতা নাজমুল হক, তানজীম হোসেন মুকুল, পশুর রিভার ওয়াটারকিপারের ভলান্টিয়ার আব্দুর রশিদ, কমলা সরকার প্রমুখ।



