কেশবপুরে কর্মহীন হোটেল শ্রমিকদের খাদ্য সহায়তার দাবি জানিয়ে আবেদন

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুর উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর করোনাভাইরাসজনিত কারণে কর্মহীন হোটেল শ্রমিকদের খাদ্য সহায়তা ও রেশনিং কার্ডভুক্ত করার দাবি জানিয়ে আবেদন করা হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়েছে যে, বর্তমানে হোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকায় কর্মরত অন্তত ২ শ শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। তাদের অধিকাংশের ঘরে খাদ্য নেই। দুর্বিসহ জীবনের অবসান ঘটাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর শ্রমিকদের তালিকা জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।

ভাগ