বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির জেলা সভাপতি ডা. আব্দুল খালেক লস্কর ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান এক যুক্ত বিবৃতিতে বলেন, বোরো মৌসুমের শেষ সময়ে এসে করোনা পরিস্থিতিতে দোকান বন্ধ থাকায় সেচযন্ত্র মেরামত করা যাচ্ছে না। নেতৃবৃন্দ সঙ্কট মোকাবিলায় কিছু দাবি পূরণের আহ্বান জানিয়েছেন। যেমন সেচযন্ত্রসহ অন্যান্য কৃষি যন্ত্রপাতি মেরামত ও কেনার ব্যবস্থা করতে হবে। কৃষিক্ষেত্রে ক্ষেতমজুরদের দ্রুত যাতায়াতের ব্যবস্থা করতে হবে। রাষ্ট্রকে ফসল কেটে ঘরে উঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। কৃষির সাথে সংশ্লিষ্ট ব্যবসা ও কৃষিভিত্তিক শিল্প কারখানা বিশেষ ব্যবস্থায় দ্রুত চালু করতে হবে। বিজ্ঞপ্তি





