স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের এম কে রোডে জেস টাওয়ারে ৪টি কম্পিউটারের দোকানে বুধবার দুপুরে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পেশকার নাজমুল হুসাইন জানান, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দুপুরে জেস টাওয়ারের পঞ্চম তলায় অভিযান চালান। এ সময় আদালত দেখতে পান সরকারি নির্দেশ অমান্য করে ৪টি কম্পিটারের দোকান খোলা রয়েছে। এগুলো হচ্ছে-বাবর কম্পিউটার, থ্রি-স্টার, আইটেক ও জেএস কম্পিউটার। আদালত এ কারণে ৪টি কম্পিউটারের দোকানে আড়াই হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।





