বাগেরহাট অফিস ॥ বাগেরহাটের রামপালে অস্ত্র ও গুলিসহ মাসুদ শেখ (২৩) নামের এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার রাত ১১ টার দিকে র্যাব-৬ এর একটি টিম উপজেলার ভাগা বাজারের পাশে আভিযান চালিয়ে মাসুদকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেন র্যাব সদস্যরা। মঙ্গলবার বিকেলে র্যাব-৬ এর মিডিয়া অফিসার এএসপি মাহবুব উল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। আটক মাসুদ বাগেরহাট সদর উপজেলার ভট্টো বালিয়াঘাটা গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে। র্যাব-৬ এর মিডিয়া অফিসার এএসপি মাহবুব উল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাসুদকে আটক করা হয়। সে দীর্ঘদিন গোপনে অস্ত্র গোলাবারুদ নিজ দখলে রেখে বিভিন্ন অবৈধ কাজ করে আসছিল।





