তালায় করোনা উপসর্গ নিয়ে নৈশপ্রহরীর মৃত্যু নমুনা সংগ্রহ

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরা তালা উপজেলায় করোনাভাইরাস উপসর্গ নিয়ে আব্দুর রহিম (৬৫) নামের এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তিনি তালা উপজেলায় পাটকেলঘাটা সদরের পশ্চিমপাড়া গ্রামের মৃত ওমর আলী গাজীর পুত্র। পাটকেলঘাটা বাজারে নৈশপ্রহরীর কাজে নিয়োজিত ছিলেন তিনি। মৃত্যুবরণকারী আব্দুর রহিমের পুত্র বিল্লাল হোসেন জানান, তার বাবা দীর্ঘদিন শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার সকাল সাতটায় নিজ বাড়িতে মারা যান তিনি। পাটকেলঘাটা থানা পুলিশের ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, যেহেতু তিনি শ্বাসকষ্টজনিত কারণে মারা গেছেন, সেহেতু তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

ভাগ