কেশবপুরে গ্রাম পুলিশের বিরুদ্ধে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুরের মজিদপুর ইউনিয়নের গ্রাম পুলিশ মনিরুজ্জামানের বিরুদ্ধে দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় এক ব্যবসায়ীকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ব্যবসায়ী উপজেলার পাত্রপাড়া গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে শাহাজান আলী। তিনি উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিয়েছেন। ব্যবসায়ী শাহাজান আলী অভিযোগে উল্লেখ করেছেন , গত ১৭ এপ্রিল সকালে ৫ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. মনিরুজ্জামান তার কাছে ৩ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ টাকা দিতে অস্বীকার করায় তাঁকে (শাহাজান আলী) লাঠি দিয়ে মারধর করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্র অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন।

ভাগ