কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কালীগঞ্জে করোনাভাইরাসে কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শে ১৫ টি ইউনিয়নে ১০ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। দ্বিতীয় পর্যায়ে মঙ্গলবার সকালে উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন বিএনপি উদ্যোগে ৫শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নিয়ামতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন রবি সভাপতিত্বে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শহীদুজ্জামান বেল্টুর তত্ত্বাবধানে খাদ্যসামগ্রী বিতরণ করেন কালীগঞ্জ থানা বিএনপি সিনিয়র য়ুগ্ম আহ্বায়ক হমিদুল ইসলাম হামিদ, পৌর বিএনপি আহ্বায়ক আতিয়ার রহমান প্রমুখ।



