রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিরোধে পদক্ষেপ গ্রহণের আহ্বান খুলনা মহানগর বিএনপির

খুলনা ব্যুরো ॥ পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে খুলনা মহানগর বিএনপি। নেতৃবৃন্দ রমজানকে সামনে রেখে রোজার উপকরণ যেমন ছোলা, চিড়া, মুড়ি, খেসারি ডাল, চিনির মূল্য হু হু করে বাড়ছে। সরকার বলছে পর্যাপ্ত মজুত আছে, জনমনে প্রশ্ন তাহলে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ কি ? করোনাভাইরাসে মানুষ কর্মহীন হয়ে পড়েছে, জীবন-জীবিকা থমকে গেছে। ত্রাণের অপেক্ষায় মানুষ. মিলছেনা ত্রাণ। সীমিত ত্রাণ বন্টনও দলীয়করণ ও একই ব্যক্তি একাধিক তালিকায়। ১০ টাকায় ওএমএস চাল বিক্রির কার্ড তৈরিতে দীর্ঘ কালক্ষেপণ সব মিলিয়ে ব্যর্থ সরকার প্রশাসন ব্যবস্থাপনা একমুখী ও প্রায় সর্বত্র মিডিয়ায় চলছে গুনকীর্তন। নেতৃবৃন্দ সরকার ও প্রশাসনকে কর্মপরিকল্পনা তৈরি করে বহুমুখী কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন। সেক্ষেত্রে বিএনপি মনে করে-
ক) পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দ্রুত পৃথক কমিটি গঠন করে বাজার তদারকির ব্যবস্থা করা;
খ) টিসিবির সক্ষমতা বাড়িয়ে বেশি পণ্য বিক্রয়ের ব্যবস্থা করা;
গ) দেশের বড় বড় আমদানিকারকদের আমদানিকৃত পণ্য বিক্রয় মনিটরিং করা;
ঘ) ১০ টাকার ওএমএস চাল বিক্রয় প্রক্রিয়া সহজ করে আগের মত নি¤œ আয়ের মানুষের এলাকায় খোলা বাজারে বিক্রয়ের ব্যবস্থা করা।
বিবৃতিদাতারা হলেন, বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদুভাই, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, আব্দুল জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, অ্যাড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, ইকবাল হোসেন, অধ্য তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, এসএম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

ভাগ