লোকসমাজ ডেস্ক॥ যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৮২৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সোমবার দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪৪৯ রেকর্ড করা হয়েছিল। অথচ মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এই সংখ্যা দ্বিগুণ বাড়লো। অবশ্য এর জন্য রোববার সাপ্তাহিক ছুটি হওয়ায় আক্রান্ত ও মৃতের সংখ্যা রেকর্ড করতে বিলম্ব হয়েছে বলে দাবি করেছে সরকার। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মৃতের সংখ্যা এখন ১৭ হাজার ৩৩৭ এ দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ২৯ হাজার ৪৪। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৭৭৮ জন ইংল্যান্ডের, ৭০ জন স্কটল্যান্ডের ও ২৫ জন ওয়ালসের।





