দুর্যোগেও সরকার বিরোধী দল নিশ্চিহ্নের আয়োজনে ব্যস্ত: মির্জা ফখরুল

লোকসমাজ ডেস্ক॥ করোনার মহামারির মতো দুর্যোগকেও কাজে লাগিয়ে সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করার নীল নকশার আয়োজনে ব্যস্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দলটির সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বারিত এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, গত ১৪ এপ্রিল রাজধানী ঢাকার বাড্ডা লিংক রোডে ত্রাণ বঞ্চিত সাধারণ মানুষ বিােভ করেন। এ ঘটনায় বাড্ডা থানার ৩৭নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবুল বাশারকে মিথ্যা মামলায় ষড়যন্ত্র মূলকভাবে জড়ানো হয়।মহামারির সময়ও সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করার নীল নকশা থেকে পিছু হটেনি উল্লেখ করে তিনি বলেন, এই মহামারিকে কাজে লাগিয়ে সরকার আরও প্রবলভাবে বিরোধী দল ও ভিন্ন মতকে উচ্ছেদ করার সামগ্রিক আয়োজনে ব্যস্ত রয়েছে। এ ছাড়া, ফেনীর দাগণভূঁইয়ায় ত্রাণ সামগ্রী বিতরণের সময় ছাত্রদলের সদস্য নিলয় হাসান রবিনের ওপর ছাত্রলীগের হামলার বিষয়ও উল্লেখ করেন তিনি। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, করোনাভাইরাস মহামারিতে একদিকে মতাসীনেরা যেমন ত্রাণ লুটপাটে ব্যস্ত, অন্যদিকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্রাণ কর্মকাণ্ডে নানাভাবে বাধা দিচ্ছে। বিএনপি মহাসচিব অবিলম্বে রবিনের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ আবুল বাশারের বিরুদ্ধে বিশেষ মতা আইনে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

ভাগ