খুলনায় আরও দুই চিকিৎসকের করোনা শনাক্ত

খুলনা ব্যুরো॥ খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের আরও দুই চিকিৎসক করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল) ১০১টি নমুনা পরীা করে ওই দুই চিকিৎসকের করোনা পজিটিভ পাওয়া যায়। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ফু কর্নারের মুখপাত্র ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৮ এপ্রিল একজন চিকিৎসকের করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর আরও ৫০ চিকিৎসকের নমুনা নিয়ে পরীা করা হয়। এরপর ডা. রণজিত কুমার এবং ডা. ওমর খালিদ ফয়সালের করোনা পজিটিভ পাওয়া যায়। তারা দুজনই ১০ এপ্রিল ঢাকা থেকে খুলনায় এসেছেন এবং গেস্ট হাউজে থাকছিলেন। করোনা শনাক্ত হওয়ার পর দুজনকেই হাসপাতালের পেছনের ডরমেটরিতে রাখা হয়েছে। খুলনা মেডিক্যাল কলেজের অধ্য ডা. আব্দুল আহাদ জানান, খুলনায় এখন পর্যন্ত ৭২৮টি নমুনা পরীা করা হয়েছে। এর মধ্যে ৭ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। খুলনা মেডিক্যালেরই তিন জন চিকিৎসকসহ খুলনার আরও চার জন রয়েছেন। এর আগে ১৮ এপ্রিল পরীায় খুমেকের ইউরোলজি বিভাগের একজন সহকারী অধ্যাপক করোনা পজেটিভ শনাক্ত হন। এছাড়াও ১৩ এপ্রিল খুলনার করিম নগরের একজনকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়।

ভাগ