এই মর্মে সংশিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিএনপির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক দলের সকল পর্যায়ের দল পুনর্গঠন ও কমিটি গঠনসহ সকল সাংগঠনিক কর্মকাণ্ড গত ১৫ এপ্রিল’ ২০২০ পর্যন্ত স্থগিত ছিল। দেশে করোনা মহামারি ভয়াবহ আকার ধারণ করায় এই স্থগিত আদেশ কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আগামী ২৫ মে’২০২০ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। অতএব যশোর জেলা বিএনপির সকল ইউনিট এই সিদ্ধান্তের আওতায় থাকবে। তবে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম এর আওতামুক্ত থাকবে। সকলে ভালো থাকুন ও বাড়িতে থাকুন। যশোর জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগম ও সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবুর পে যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তি





