স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় প্রাণঘাতি করোনা ভাইরাস নিয়ে মানুষকে সচেতন করা অব্যহত থাকলেও মানুষ কোন ক্রমইে যেন সচেতন হচ্ছে না। প্রশাসনের পক্ষ হতে নিত্যপন্যে দোকান ভোর ৬ টা থেকে বেলা ১ টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা থাকলেও এই সুযোগটি কাজে লাগাচ্ছেন প্রায় সব ব্যবসায়ী। কাক ডাকা ভোরে বিক্রেতা ক্রেতা সবাই উপস্থিত হচ্ছেন বাজারে। বেলা বাড়ার সাথে সাথে মানষের উপস্থিতি এতটাই বেড়ে যাচ্ছে যে কিছু কিছু গুরুত্বপূর্ণ সড়কে জ্যাম লেগে যাচ্ছে। বিশেষ করে বাজারের ঝিকরগাছা সড়ক, স্বর্ণপট্টি ও মুরগী বাজারে মানুষের উপস্থিতি সকলকে ভাবিয়ে তুলেছে। এই সড়ক গুলোর সাথে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মানুষের জটলা। গায়ে গাঘেষে দাড়িয়ে আছেন সবাই। নেই কোন সামাজিক দুরত্ব। তবে দুপুরের পরে বাজারে মানুষের উপস্থিতি বহুলাংশে কমে যাচ্ছে এবং সন্ধ্যা ৬ টার পর বলাচলে জনশূন্য হয়ে পড়ছে চৌগাছা বাজার। পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল বলেন, করোনা ভাইরাস থেকে বাঁচর প্রধান উপয় হচ্ছে সচেতনতা। সেটি নিশ্চিতে পৌরসভা কাজ করে যাচ্ছেন। কিন্তু মানুষ যদি নিজের থেকে সচেতন না হয় তাহলে আর কি করার আছে। আমরা বিষয়টি নিয়ে দ্রুত স্থানীয় প্রশাসনের সথে বসে পরবর্তী করনীয় কি সেটি নিয়ে আলোচনা করব।




