লোকসমাজ ডেস্ক॥ সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত দাঁড়িয়েছে এক লাখ ৬৫ হাজারের মত। এই পরিসংখ্যানের একটি প্রবণতা এখন বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলেছে তা হলো আনুপাতিক হারে পুরুষ মারা গেছে নারীর তুলনায় অনেক বেশি। আক্রান্ত প্রতিটা দেশ থেকেই যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে, তাতে দেখো যাচ্ছে সবজায়গাতেই আক্রান্ত নারীদের তুলনায় পুরুষের মৃত্যু হচ্ছে অনেক বেশি।
যেমন ওয়ার্ল্ডোমিটার ৫০-৫০ বলে যে ওয়েবসাইট ঘন্টায় ঘন্টায় সারা বিশ্বের কোভিড-১৯ রোগের পরিসংখ্যান দিচ্ছে, তাদের দেওয়া হিসাবে দেখা যাচ্ছে, এক নিউইয়র্ক সিটিতেই ১৪ই এপ্রিল অবধি যে প্রায় ৬৬০০ জন মারা গেছে তার ৬২ শতাংশই পুরুষ। এমনকি যাদের দেহে হাইপারটেনশন, ডায়াবেটিস বা হৃদরোগের কোনো লক্ষণ ছিলনা তাদের ক্ষেত্রেও প্রতি একশজন মৃতের ৭২ জনই ছিল পুরুষ। চীনে যত নারী মারা গেছে তার প্রায় দ্বিগুন মারা গেছে পুরুষ। ইটালিতে মোট মৃতের ৭০ শতাংশ পুরুষ। এমনকী দক্ষিণ কোরিয়ার মত দেশে যেখানে নারীরা বেশি সংক্রমিত হয়েছে (৬১ শতাংশ) সেখানেও মৃত্যু বেশি হয়েছে পুরুষের, প্রায় ৫৪ শতাংশ। বিবিসি।





