শেখ আব্দুল হাকিম,শ্যামনগর (সাতক্ষীরা)॥ সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) দীপ্তেশ কুমার নিজ প্রচেষ্টায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ডিজিটাল জীবাণুনাশক গেট উদ্ভাবন করেছেন। তিনি জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শরীর জীবাণুমুক্ত করতে এটি কার্যকর। এক লিটার পানিতে এক ছিপি পরিমাণ স্যাভলন মিশিয়ে দ্রবণ তৈরী করা হয়। গেটের ভিতরে প্রবেশ করলে স্বয়ংক্রিয় ভাবে দ্রবণটি সমস্ত শরীরে স্প্রে হবে। গেটটি তৈরী করতে ২২হাজার টাকা খরচ হয়েছে বলে তিনি জানান। শ্যমনগর থানার ওসি নাজমুল হুদা বলেন, বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শরীর জীবাণুমুক্ত করতে গেটটি কার্যকর। পর্যায়ক্রমে বাণিজ্যিক ভাবে গেটটি বাজারজাত করা হবে বলে জানান।





