শেখ আব্দুল হাকিম,শ্যামনগর (সাতক্ষীরা)॥ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের অনিন্দসুন্দর চিত্রল মায়াবী হরিণ সুন্দরবন সংলগ্ন গোলখালী গ্রামে প্রবেশ করেছে। সোমবার ভোর ৫টার দিকে হরিণটি আড়পাঙ্গাশিয়া নদী পেরিয়ে গ্রামে ঢুকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা কোবাতক বন অফিসে খবর দেয়। সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বন স্টেশন কর্মকর্তা (এস.ও) বেলাল হোসেন বলেন, সম্ভবত পথ ভূলে হরিণটি নদী সাতরে লোকালয়ে ঢুকে পড়ে। হরিণটিকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এ.সি.এফ) এম.এ হাসান বলেন সুন্দরবন ও তার ঐতিহ্য রক্ষার্থে বন বিভাগ সচেষ্ট আছে।





