করোনা: টেলি মেডিসিন ও ভ্রাম্যমান মেডিকেল টিম চালু

বাগেরহাট প্রতিনিধি॥ করোনা ভাইরাস প্রতিরোধে বাগেরহাটের কচুয়ায় হাজেরা খাতুন কিনিকের উদ্যোগে টেলি মেডিসিন সেবা ও ভ্রাম্যমান মেডিকেল টিম চালু করা হয়েছে। এছাড়া বেসরকারি স্বাস্থ্য সেবাদানকারী এই প্রতিষ্ঠানটির উদ্যোগে করোনা উপজেলার প্রত্যেক ইউনিয়নে স্বেচ্ছাসেবক তৈরি, মাস্ক বিতরণ, বিনামূল্যে ঔষধ সরবরাহ ও সচেতনতা মূলক প্রচার প্রচারনা চালানো হয়।
সোমবার দুপুরে কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান এসব কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় কিনিকের চেয়ারম্যান সাবেক উপসচিব স্বপন কুমার মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিদ দেবনাথ, কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মঞ্জুরুল আলম, কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান, কিনিকের পরিচালক শিকদার মইনুল ইসলাম, চিকিৎসক দিপন্জয় মিরবর, শেখ মো জাকারিয়া, তুহিন খানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সাবেক উপসচিব কিনিকের চেয়ারম্যান স্বপন কুমার মন্ডল বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যবিধি মেনে সচেতনতা তৈরি,লিফলেট ও স্টিকার বিতরন করছি।অসহায় ও দরিদ্র দের তথ্য সংগ্রহ করে তাদের প্রয়োজনীয় ঔষধ ও অন্যান্য জিনিস পত্র পৌছে দেওয়া হচ্ছে। রোগীদের জরুরী পরিবহনের ব্যবস্থা করা এবং ত্রেবিশেষ হাসপাতালে পৌছে দেয়া হচ্ছে। এছাড়াও আমাদের কিনিকের প থেকে উন্নত স্বাস্থ্যসেবার পাশাপাশি স্বাস্থ্যশিা, পুষ্টি, নিরাপদখাদ্য সরবরাহ, শরীরচর্চা, নৈতিকশিা প্রদান করা হয়ে থাকে। প্রত্যেক সপ্তাহে সামাজিক দূরত্ব বজায় রেখে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

ভাগ