নারিকেলবাড়ীয়ায় সংসদ সদস্য রনজিত রায়ের খাদ্য সহায়তা প্রদান

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিত কুমার রায়ের অর্থায়নে রবিবার বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়ীয়া ইউনিয়নে আড়াই শ কর্মহীন দরিদ্র পরিবারকে খাদ্য দেওয়া হয়েছে। খাবারের মধ্যে ছিল, চাল, ডাল, তেল, আলু ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন নারিকেলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাবলু সাহা, মাস্টার এমদাদ হোসেন প্রমুখ। এর আগে সংসদ সদস্য রনজিত কুমার রায়ের পক্ষে বাঘারপাড়ার জহুরপুর ও সদরের বসুন্দিয়া ইউনিয়নে চার শতাধিক পরিবারকে খাবার সহায়তা প্রদান করা হয়।

ভাগ