খুলনা ব্যুরো ॥ খুলনা মহানগর বিএনপির মানবিক কর্মসূচির অংশ হিসেবে রবিবার করোনা ভাইরাসে কর্মহীন নি¤œ আয়ের মানুষের জন্য খানজাহান আলী থানা এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় ২৪ বস্তা চাল, ৪ বস্তা ডাল ও ৬ বস্তা আলুসহ মোট ৩৪ বস্তা খাদ্যসামগ্রী ৩ শতাধিক পরিবারের মাঝে বিতরণ করেন নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। খাদ্যসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মীর কায়সেদ আলী, আসাদুজ্জামান মুরাদ, ইউসুফ হারুন মজনু, হাসানুর রশিদ মিরাজ, আবু সাইদ আব্বাস, মিজানুর রহমান, জামাল হোসেন, আশরাফ হোসেন, মুরাদ হোসেন, মোল্যা সোলাইমান, রবিউল ইসলাম, সাজু শরিফুল ইসলাম প্রমুখ। এ সময় নজরুল ইসলাম মঞ্জু বলেন, আমরা লড়াই করছি গণতন্ত্র পুনরুদ্ধার এবং করোনা ভাইরাসের বিরুদ্ধে। এ লড়াইয়ে সকল শ্রেণিপেশার মানুষকে শরিক হতে হবে। বিশ^ব্যাপী যে করোনা ভাইরাস বিস্তার করেছে তা রোধ করা সম্ভবপর নয়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিদিন বাড়ছে। নিত্য নতুন জনপদে হানা দিচ্ছে। এই দুর্যোগ মোকাবিলার জন্য সকলকে একসঙ্গে ত্রাণ সহায়তার জন্য কাজ করতে হবে। তাহলে প্রতিটা ঘরে ঘরে ত্রাণ পৌঁছে যাবে।





