বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ করোনাভাইরাসের কারণে কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে শার্শার বাগআঁচড়ায় ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি। রোববার সকালে ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাড়ে ৩শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোনায়েম হোসেন, সাবেক ছাত্রদল নেতা জামাল উদ্দীন, বিএনপি নেতা আনোয়ার হোসেন বাবু, আব্দুর রাজ্জাক মোড়ল, আবু তাহের, ইয়াকুব ধাবক, সবুর তরফদার প্রমুখ।




