বাংলাদেশে থার্ড পার্টি ফ্যাক্ট-চেকিং শুরু করেছে ফেসবুক

লোকসমাজ ডেস্ক॥ ভুয়া তথ্য ঠেকাতে বাংলাদেশে থার্ড পার্টি ফ্যাক্ট চেকিং কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। বিওওএম (বুম) এর মাধ্যমে এই চেকিং কার্যক্রম চলবে বলে রোববার এক বিবৃতিতে ফেসবুক জানিয়েছে। এতে বলা হয়, রোববার থেকে বুম বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরে বিদ্যমান ছবি ও ভিডিওসহ ফেসবুক স্টোরিগুলোর যাচাই করে রেটিং দেবে। যাচাইকারীরা যদিও কোন পোস্ট বা কনটেন্ট ভুয়া বা অসত্য বলে রেটিং দেবে তখন তা নিজউ ফিডে কমগুরুত্বপূর্ণ হিসেবে একেবারে নিচের দিকে থাকবে। এতে ওই পোস্ট বা কনটেন্ট কম সংখ্যক মানুষের কাছে পৌঁছবে। ফেসবুকের ফ্যাক্ট চেকিং কর্মসূচি ২০১৬ সালের ডিসেম্বরে শুরু হয়। বর্তমানে ৫০ টির বেশি ভাষায় ৬০টিরও বেশি অংশিদার ফ্যাক্ট চেকিং এর কাজ করছে। ফেসবুক বুমের সঙ্গে ভারত এবং মিয়ানমারেও কাজ করছে। বুম কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশে এই কার্যক্রম শুরু হওয়ায় ফেসুবক কমিউনিটি যাচাইকরা তথ্য পেতে সহায়ক হবে। এছাড়া কি ধরণের তথ্য উপাত্ত প্রচার বা আদান প্রদান করা যায় তারও একটা ধারণা পাবেন ফেসবুক ব্যবহারকারীরা।

ভাগ