যশোর থেকে আরও ২৭টি নমুনা সংগ্রহ

বিএম আসাদ ॥ গতকাল যশোর থেকে করোনা সংক্রমণ সন্দেহে আরও ২৭টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব জিমোনি সেন্টারে পাঠানো হয়েছে।
এদিকে, করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্যে গতকাল বেসরকারি তিনটি হাসপাতাল পরিচালনায় কমিটি গঠন করা হয়েছে। সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, কোভিড-১৯ সন্দেহে গতকাল আরও ২৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনাগুলো পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়েছে। তবে রাতে এ রিপোর্ট লেখা পর্র্যন্ত নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন অফিস পায়নি।
এদিকে, ভিসি ড. মো. আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কিছু পরীক্ষা হয়েছে, কিছু হয়নি। দেরিতে কিছু রিপোর্ট এসেছে। রাত ১২টার দিকে অনলাইনে পাঠানো হবে।
জানা গেছে, এ পর্যন্ত সর্বমোট ২শ’ ২৩টি নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে। সকাল ৮টা পর্র্যন্ত গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টিনে রোগী ছিলেন ৪৩ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন ৬০ জন। গত ২৪ ঘন্টায় মোট ১শ’ ৩ জন রোগীর মধ্যে করোনামুক্ত হিসেবে ৩১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এ পর্যন্ত সর্বমোট কোয়ারেন্টিনে ছিল ৩ হাজার ৭শ’ ৫ জন। তাদের ভেতর করোনামুক্ত বিবেচনায় ২ হাজার ৭শ’ ৪১ জনকে কোয়ারেন্টিনে ও আইসোলেশন থেকে ছেড়ে দেয়া হয়েছে। এদিকে, নির্ধারিত তিনটি বেসরকারি হাসপাতাল একেকটি কমিটিতে ৩ জন করে ৯ জন সদস্য রয়েছেন। প্রত্যেক হাসপাতালের পরিচালনা কমিটির একজন কর্মকর্তাসহ হাসপাতালের দু’জন করে চিকিৎসক ওই কমিটি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। গতকাল সকালে যশোর ২৫০ শয্যা হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত বেসরকারি হাসপাতাল ব্যবস্থাপনায় যশোর জেলা করোনা প্রতিরোধী সাব কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ভাগ