কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ কলারোয়ার সোনাবাড়ীয়ায় তরিতরকারি ও মাছ-মাংসের দোকান স্কুল মাঠে স্থানান্তর করা হয়েছে। সরকারি নির্দেশে শনিবার সকাল থেকে সোনাবাড়ীয়া প্রাইমারি স্কুল মাঠে বাজার বসেছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিদিনের কাঁচাবাজার এই স্কুল মাঠে হবে বলে জানানো হয়েছে। সরেজমিনে দেখা যায়, করোনাভাইরাস সতর্কতায় সামাজিক দূরত্ব বজায় রেখে মাঠের চারপাশের গাছতলায় দোকান বসেছে। শৃঙ্খলা বজায় রাখতে স্কুল মাঠে গ্রাম পুলিশ ও আনসার সদস্যদের টহল দিতে দেখা গেছে। সকাল থেকে সেখানে ক্রেতাদের উপস্থিতি ও কেনাবেচা ছিল লণীয়। বাজারের পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করে ইউনিডন ৎফাঘপষা চেয়ারম্যান বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের জন্য আজ থেকে বলফিল্ড মাঠে কাঁচামালের বাজার বসানো হয়েছে। এখানে নিরাপদ দূরত্ব বজায় রেখে ক্রেতা-বিক্রেতা সবাই বেচাকেনা করতে পারবেন। এর আগে সোনাবাড়ীয়া মোড় সংলগ্ন (রাস্তার পাশে) কাঁচামাল ও মাছ-মাংসের দোকান বাজারের ভেতরের চান্নিতে স্থানান্তর করা হয়। কিন্তু ২ দিন পর পুনরায় আগের জায়গায় ফিরে যান দোকানদাররা। যার প্রেেিত এবার সরকারি নির্দেশে বাজারটি স্কুল মাঠে স্থানান্তরিত করা হয়েছে।




