দেশের মানুষ অনেক দুর্যোগ মোকাবেলা করেছে, এবারও করবে: মঞ্জু

লোকসমাজ ডেস্ক॥ প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে দেশ আজ জাতীয় দুর্যোগ মুখে দাঁড়িয়ে রয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এ দেশের মানুষ অনেক দুর্যোগ মোকাবেলা করেছে। ইনশাল্লাহ্ এবার তা মোকাবেলা করতে সবার সাহায্যে নিয়ে সক্ষম হব। এ সংকট শুধু আমাদের দেশের নয়, বিশ্বব্যাপি মহামারি আকার ধারণ করেছে। করোনা এমন এক ধরণের ভাইরাস, যা খালি চোঁখে দেখা যায় না। কিন্তু তা অনেক শক্তিশালী। যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে। শুধু খাদ্য দিয়ে সহযোগিতা করলে হবে না, অর্থ, সাহস, মনোবল দিয়ে পাশে থেকে সাহায্যে করতে হবে। বিএনপি’কে দল মত নির্বিশেষে সকলকে সাহায্যে করতে হবে। নি¤œ আয়ের প্রতিটি পরিবারকে সাহায্যের আওতায় আনতে হবে। এ সমস্য শুধু জেলা বিএনপি’র একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। এজন্য জেলার প্রতিটি ওয়ার্ড, থানা ও অঙ্গ দলকে এগিয়ে আসতে হবে এই দুর্যোগময় মুহুর্তে। করোনা ভাইরাসে যারা এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফেরাত ও যারা অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছে তাদের দ্রুত সুস্থতা কামনা এবং বর্তমান এ সমস্যাকে ছোট করে না দেখে সবাইকে সাধ্যমত সহযোগিতার আহবান জানান তিনি।
গতকাল শনিবার দুপুরে রূপসা উপজেলার দেয়াড়া ইউনিয়নের বটতলার মোড়ে জেলা বিএনপি’র নেতৃবৃন্দের নিজেদের অর্থয়ানে নি¤œ আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, নগর বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন শেখ আব্দুর রশিদ, আনিসুর রহমান, হাসানুর রশিদ মিরাজ, নাজমুস সাকিব পিন্টু, শেখ আজগর আলি, এনামুল হক সজল, আব্দুর রহমান, মনিরুজ্জামান লেলিন, সাইফুল ইসলাম শামীম, সিরাজুল ইসলাম, রাজিব, আল আমিন জনি, মেজবাহ উদ্দিন, আব্দুল হান্নান, তারেক মৃধা, আব্বাস প্রমুখ।

ভাগ