পাইকগাছায় করোনা ভাইরাসে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় করোনা ভাইরাসে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ভিলেজ পাইকগাছার স্থানীয় সংসদ সদস্যের পক্ষে ১৪০ পরিবারের মধ্যে উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, যুবলীগনেতা এম,এম আজিজুল হক। অপরদিকে, শুক্রবার সন্ধ্যায় গদাইপুর স্বেচ্ছাসেবী একতা সংগঠন ২শ লোকের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। উদ্বোধন করেন ওসি এজাজ শফী। উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) মোঃ আশরাফুল আলম, এস,আই মিন্টু মিয়া ও সংগঠণের নেতৃবৃন্দ।

ভাগ