এম এ রহিম চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে (সন্দেহভাজন) ৩৩ জন রোগীর নমুনার পরীক্ষার জন্য যশোর সির্ভিল সার্জনের মাধ্যমে আইইডিসিআরে পাঠানো হয়েছিল এদের কারো শরীরে করোনা নেই। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. লুৎফুন নাহার বলেন, ৩৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়,স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের সামাজিক ও শারিরিক দুরত্ব বজায় রাখার জন্য লালবৃত্ত ও ফু কর্ণার চালু করা হয়েছে। করোনা ভাইরাস মোকাবেলার জন্য কোয়ারেন্টাইন ও আইসুলেশন বেড, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য পিপি, হ্যান্ডগ্লোব, মাক্সসহ চিকিৎসা সামগ্রী প্রস্তুত করা হয়েছে।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. লুৎফুন নাহার বলেন, চৌগাছা থেকে ৩৩ জন রোগীর করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে সির্ভিল সার্জন অফিসের মাধ্যমে আইইডিসিআরে পাঠানো হয়। তাদের কারও শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। কোয়ারেন্টাইনের জন্য চৌগাছা সরকারি কলেজে ৩৫টি, নোভা এইড প্রাইভেট হাসপাতালে ২০টি বেড প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনে সরকারি কলেজে আরো ২শটি বেড তৈরী করা যাবে। এছাড়া চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন বেড হিসাবে কেবিন ৫, মহিলা ওয়াডে ১৪টি ও মেডিকেল আফিসারদের আবাসিকে ১০টি বেড প্রস্তুত রাখা হয়েছে। তিনি আরো বলেন, শনিবার পর্যন্ত বিদেশ ফেরৎ ও দেশের বিভিন্ন জেলা থেকে ফেরা ২শ ৬০ জনকে হোমকোয়ারেন্টানে রাখা হয়েছিল। তাদের মধ্যে ১৬৫ জনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। আজ পর্যন্ত ৯৫ জন হোমকোয়ারেন্টানে রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ নাহিদ সিরাজ বলেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. নাসির উদ্দীনের তত্বাবধায়নে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইমলাম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. লুৎফুন নাহারের নেতৃত্বে “রোগী ডাক্তারের কাছে নয়, ডাক্তার যাবে রোগীর” কাছে এ শ্লোগানকে সামনে রেখে একটি ভ্রাম্যমান মেডিকেল টিম গঠন করা হয়েছে। এ টিমে সর্বক্ষন একজন মেডিকেল অফিসার ডিউটি করছেন। সামাজিক ও শারিরিক দুরত্ব বজার রাখতে রোগীদের জন্য ৩ ফুট দুরত্বে গোলবৃত্ত দেয়া হয়েছে। এছাড়া সর্দি, জ্বর, কাশি ও গলাব্যাথা রোগীদের জন্য আলাদা ফু কর্ণার করা হয়েছে। যশোর সির্ভিল সার্জেন ডাক্তার আবু শাহিনের সার্বিক তদারকিতে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা পালা ক্রমে চিকিৎসা সেবা দিয়ে চলেছেন।





