ডুমুরিয়ায় মৎস‍্য ঘেরের মাছ চুরির অভিযোগে গণতদন্ত

ডুমুরিয়া (খ‍ুলনা) প্রতিনিধি॥ খুলনার ডুমুরিয়ায় মৎস‍্য ঘেরের মাছ চুরির অভিযোগে গণতদন্ত হয়েছে। উপজেলার আটলিয়া ইউপি চেয়ারম্যান এ‍্যাডঃ প্রতাপ রায়ের নিকট কুলবাড়িয়া গ্রামের মৎস‍্য চাষী ইসলাম শেখের লিখিত অভিযোগের প্রেক্ষিতে শনিবার বিকেল ৫টায় কুলবাড়িয়া-বরাতিয়া সরকারী প্রাথমিক বিদ‍্যালয় মাঠে এই গণতদন্ত অনুষ্ঠিত হয়। এতে প্রধান তদন্তকারী হিসেবে উপস্থিত ছিলেন আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ‍্যাডঃ প্রতাপ কুমার রায়। অন‍্যান‍্যের মধ‍্যে উপস্থিত ছিলেন ডুমুরিয়া জাতীয় দৈনিক সাংবাদিক ফোরামের সভাপতি এম এ এরশাদ, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, ইউপি সদস্য আব্দুল হালিম মুন্না, শিখা রানী বসাক, মাষ্টার আবুল কাশেম সহ এলাকার শতাধিক গন‍্যমান‍্য ব‍্যাক্তিবর্গ। এসময় মাছ চুরির ঘটনার প্রত‍্যক্ষদর্শী কাঠাঁলতলা বাজারের নৈশ প্রহরী আকবর হালদার বলেন, কুলবাড়িয়া গ্রামের খোদাবখস্ শেখের পুত্র মাসুম শেখ (২৫), অমেদ আলী শেখের পুত্র রফিকুল ইসলাম (৩৫) এবং কালু শেখের পুত্র জাহিরুল ইসলাম (২২) কে ভড়িয়ার বিল থেকে মাছ চুরি করে ফেরার সময় (গত রাত তিনটার দিকে) মাছসহ হাতে নাতে ধরেছিলাম। তখন তারা বলেছিল আমাদের নিজেদের ঘেরের মাছ। এছাড়া অভিযুক্ত মাসুমের বড়ভাই সেলিম শেখ তার ভাইয়ের মাছ চুরির সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে শাস্তি দাবি করেন। এ ব‍্যাপারে জানতে চাইলে আটলিয়া ইউপি চেয়ারম্যান এ‍্যাডঃ প্রতাপ রায় বলেন, ইসলাম শেখ তার ঘের থেকে ৪ লক্ষাধিক মাছ চুরির লিখিত অভিযোগ করেন। তার অভিযোগের প্রেক্ষিতে আজ বিকেলে গামবাসীর উপস্থিতিতে গণতদন্ত হয়েছে। তদন্তে প্রাথমিকভাবে অভিযুক্তদের বিরুদ্ধে মাছ চুরির অভিযোগ প্রমাণিত হয়েছে।

ভাগ