মনিরামপুরে বিএনপির শহীদ পরিবারের মাঝে আবু মুছার পক্ষ থেকে ছাত্রদলের উপহারসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অালহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিতের অনুপ্রেরণায় যশোর জেলা ছাত্রদলের নির্দেশনায় মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অালহাজ্ব অাবু মুসার পক্ষ থেকে গতকাল শুক্রবার মণিরামপুরে ক্রসফায়ার,খুন,গুমে নিহত হওয়া ৮ টি শহীদ পরিবারে উপহার সামগ্রী প্রদান করেছেন মণিরামপুর উপজেলা,পৌর ও কলেজ ছাত্রদল নেতবৃন্দ। দলের শহীদ পরিবারগুলোর বাড়ি বাড়ি যেয়ে উপহারসামগ্রী পৌছে দেওয়া হয়েছে। বিএনপির জন্য স্বজনহারাদের পরিবারগুলোর জন্য দেশের এই দুঃসময়েও বিএনপি নেতাদের ক্ষুদ্র সামর্থ্যানুযায়ী পাশে থাকার প্রচেষ্টা দেখে উপহারসামগ্রী গ্রহণের সময় পরিবারগুলোর সদস্যদের চোঁখ অাবেগে অাপ্লুত হয়ে ভিজে ওঠে। এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, অামরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের অনুপ্রেরণায় অালহাজ্ব অাবু মুসার পক্ষ থেকে অাপনাদের কাছে এসেছি। নেতৃবৃন্দ অাপনাদের পাশে অাছে।অামরা অন্যদেরও অাহবান জানাই, অাদর্শ ও দলের জন্য জীবন দেওয়া মানুষগুলোর পরিবারের পাশে থাকুন।

ভাগ