চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের রেহদান বেগম (৬৫) ১১ এপ্রিল সন্ধ্যায় মারা যান। এলাকাবাসীর দাবিতে করোনাভাইরাস সন্দেহে তার নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআরে পাঠানো হয়। সেখানকার প্রতিবেদনে মৃতার দেহে করোনার অস্তিত্ব মেলেনি। জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন জানান, ১৬ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে আইইডিসিআরের প্রতিবেদন হাতে পাওয়া যায়। ওই প্রতিবেদনে রেহাদান বেগমের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব মেলেনি। উল্লেখ্য, রেহদান বেগম সম্প্রতি ঝিনাইদহের মহেশপুরে ছেলের বাড়ি থেকে ফিরে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।




