লোকসমাজ ডেস্ক॥ শরীরে ব্লিচিং পাউডারের দ্রবণ না ছিটানোর নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যায় সব সিভিল সার্জনদের উদ্দেশে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক শাহনীলা ফেরদৌসী স্বারিত এক চিঠিতে দেশের এই দ্রবণ ছিটানো বন্ধের নির্দেশনা এসেছে। এতে বলা হয়, বিভিন্ন পত্রপত্রিকায় সরাসরি মানবদেহে জীবাণুনাশক ছড়ানো ছবিসহ প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। জীবাণুনাশক হিসেবে ব্লিচিং পাউডারের (হাইপোকোরাইট) দ্রবণ মানবদেহের উন্মুক্ত বহিঃঅঙ্গসহ চোখ-মুখের জন্য তিকর। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ রূপ ছড়ানো বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী বিধিবদ্ধ নয়। স্বাস্থ্য অধিদপ্তর বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে।




