কলারোয়ায় আড্ডাবাজদের খুঁজতে পুলিশের ড্রোন

কাজীরহাট (সাতীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়ায় আড্ডাবাজি বন্ধ করতে এবার জেলা পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে ড্রোন ব্যবহার। কলারোয়া থানা পুলিশ শুক্রবার থেকে আড্ডাবাজদের আস্তানা খুঁজে বের করতে সাহায্য নিচ্ছে ড্রোনের। ড্রোন ক্যামেরার মাধ্যমে ছবি ও ভিডিও ধারন করে চিহ্নিত করা হচ্ছে আড্ডাবাজদের আস্তানা। সাথে সাথে সনাক্ত করা হচ্ছে আড্ডাবাজদের। চায়ের দোকান খোলা রাখলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনির উল গিয়াস বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণের কবল থেকে সকলকে নিরাপদ দূরত্ব নিশ্চিত করতে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় ড্রোনের ব্যবহার শুরু হয়েছে। ড্রোনের মাধ্যমে আড্ডাবাজদের আস্তানা চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাগ