স্টাফ রিপোর্টার ॥ ভারত থেকে দেশে ফিরেছে আরও ১শ’ যাত্রী। সকলকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। যশোর সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, গতকাল ১শ’ জন যাত্রী ভারত থেকে বেনাপোল হয়ে দেশে ফিরেছেন। তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। এদিকে, ১৬ এপ্রিল ৫৬ জন ভারত থেকে দেশে আসেন। এ নিয়ে গতকাল সকাল পর্যন্ত কোয়ারেন্টিনে ছিলেন ৩ হাজার ৬শ’ ২ জন। তাদের ভেতর ২ হাজার ৭শ’ ১০ জনকে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এর ভেতর হোম কোয়ারেন্টিনে ছিলেন ৩ হাজার ১০ জন। ২ হাজার ৪শ’ ৭৪ জনকে ছাড়পত্র দেয়া হয়। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন ৫শ’ ৯২ জন। ছাড়পত্র দেয়া হয় ২শ’ ৩৬ জন। যশোর ২৫০ শয্যা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৫ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ২ জন রোগী, ২ জন ভিজিটর এবং মহিলা কোয়ারেন্টিনে ওয়ার্ডে ২ জন মস্তিষ্কবিকৃত ভবঘুরে ছিল বলে হাসপাতালের আরএমও ডা. মো. আরিফ আহমেদ জানিয়েছেন।





