কাজীরহাট (সাতক্ষীরা) সংবাদদাতা॥ বৈশি^ক প্রাণঘাতি মহামারি করোনা ভাইরাসের প্রভাবে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নে কর্মহীন অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা ঋষিপাড়া মন্দির প্রাঙ্গনে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কেঁড়াগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও আমরা সেবক একতা সংঘের আহবায়ক শেখ রুহুল কুদ্দুসের অর্থায়নে এই সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মধুসুধন পাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদর্শক শাহিনুর রহমান, যুগ্ম সম্পাদক জিএম তাওহীদুর রহমান, শরিফুল ইসলাম প্রমুখ। বাকসা ঋষিপাড়ার ৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।




