চৌগাছায় রামকৃষ্ণপুর অসহায়দের পরিবারে খাদ্যসামগ্রী দিলেন স্বেচ্ছাসেবী সংগঠন

চৌগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের চৌগাছায় রামকৃষ্ণপুর গ্রামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ৮৬টি পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। বৃহ¯পতিবার সন্ধ্যায় রামকৃষ্ণপুর কল্যাণ সমিতির সদস্যরা কর্মহীন, অসহায় ও দুঃস্থ মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেন। করোনা ভাইরাস মোকাবেলায় বাড়ীতে থাকতে হবে এ শ্লোগানকে সামনে রেখে মানুষের পাশে দাড়িয়েছে সংগঠনটির সদস্যবৃন্দ। তারা জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও বাড়ীতে থাকারও পরামর্শ দেন। এ গ্রামের মোট ৮৬টি পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দেন তারা। গ্রামের কর্মজীবীদের আর্থিক সহযোগিতায় সংগঠনের আহবায়ক ও রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক আজম আশরাফুলের নেতৃত্বে এ খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌঁছে সংগঠনের সদস্য উজ্জ্বল হোসেন, তানজির রহমান, মাসুম রেজা, মফিজুর রহমান, মারুফ হোসেন, আল-জুবায়ের, রাসেল রানা, রাজ কুমার, লিংকন হোসেন, ইয়াছিন হোসেন, শাহ আলম লাল্টু ও রাজু আহমেদ প্রমুখ।

ভাগ