যশোর জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের নির্বাহী কমিটির এক সভা বৃহস্পতিবার বিকাল পাঁচটায় অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় আজ শুক্রবার থেকে সংবাদপত্র বিলি করার পক্ষে মতামত ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা। তারা বলেন, বর্তমানে সদস্যদের ব্যাপক আর্থিক অস্বচ্ছলতা দেখা দেওয়ায় করোনার এই পরিস্থিতিতেও নিজ নিজ নিরাপত্তা বজায় রেখে তারা শুক্রবার থেকে পত্রিকা বিলি করতে পারবেন। পত্রিকা বিলি করার ক্ষেত্রে ইউনিয়ন কোনো সদস্যকে চাপ প্রয়োগ করতে পারবে না বলেও সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি।




