ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করার ল্েয যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়ার তরকারি ও মাছ বাজার সরানো হয়েছে। বৃহস্পতিবার থেকে বাজার বসছে বাঁকড়া জেকে হাইস্কুল মাঠে। ফলে জনবহুল এই বাজারে মানুষের ভিড় কিছুটা কম ও সামাজিক দূরতœ বজায় থাকবে বলে আশা প্রকাশ করছে উপজেলা প্রশাসন।
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, উপজেলার দণিাঞ্চলের একটি বড় বাজার হলো বাঁকড়া। ওই বাজারে উপজেলার বাঁকড়া, হাজিরবাগ, নির্বাসখোলা ও শংকরপুর ইউনিয়ন, পাশ্ববর্তী মনিরামপুর উপজেলার হরিহরনগর, ঝাঁপা ও মশ্বিমনগর ইউনিয়ন এবং কলারোয়া উপজেলার বড় একটি অংশ নিয়মিত কেনাকাটা করে। ফলে বাজারটিতে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে। যে কারণে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের কঠোর নজরদারি ছিল বাজারটির ওপর। ভিড় না কমায় উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে জনসমাগম এড়াতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে বৃহস্পতিবার থেকে বাঁকড়া বাজারের তরকারি ও মাছ বাজারের দোকানগুলো বাঁকড়া জেকে হাইস্কুলের মাঠে স্থানান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এর আগে ঝিকরগাছা বাজার বিএম হাইস্কুল মাঠে সরানো হয়েছে। প্রতিদিন সকাল ৬ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিএম হাইস্কুল মাঠের মতো বাঁকড়া বাজারও একই নিয়মে চলবে।





