শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খায়রুজ্জামান মধু কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় নিজস্ব অর্থায়নে করোনাভাইরাসে কর্মহীন, অসহায়, প্রিতিবেশী ৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। বৃহস্পতিবার বিকেলে শার্শা কামারবাড়ি দফাদারাপাড়া নিজ বাড়ি থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। আলহাজ খায়রুজ্জামান মধু বলেন, করোনাভাইরাসে লকডাউন হওয়ায় প্রতিবেশী অনেক কর্মজীবী মানুষ বেকার হয়ে পড়েছেন। দিন আনা দিন খাওয়া অনেকে অনাহারে অর্ধাহারে অতি কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছেন। তাই আর্তমানবতার সেবায় তার মরহুম পিতা মাস্টার দাউদ হোসেন স্মরণে সাধ্যমত নিজস্ব অর্থায়নে কর্মহীন, অসহায়, দিনমজুর ৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। তিনি বলেন, খাদ্রসামগ্রীর মধ্যে রয়েছে চাল, আলু, ডাল ও সাবান।




