তালায় ফেনসিডিলসহ এক যুবক আটক

তালা (সাতীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালায় ৩০ বোতল ফেনসিডিল ও একটি ডায়াং মোটরসাইকলসহ শেখ নাহিদ হোসেন (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার শুভাষিণী এলাকা থেকে তাকে আটক করা হয়। সে সাতক্ষীরা সদর উপজেলার দোহখোলা গ্রামের দুলাল হোসেনের ছেলে। থানা সূত্রে জানা যায়, তালা উপজেলার সীমান্তবর্তী শুভাষিণী এলাকায় পাটকেলঘাটা থানার এসআই মো. ওহিদুর রহমান ও এসআই আবু তালেবের নেতৃত্বে অভিযানকালে পুলিশ নাহিদকে ৩০ বোতল ফেনসিডিলসহ আটক করেন। আটক নাহিদ ফেনসিডিল নিয়ে মোটরসাইকেলযোগে সাতক্ষীরা থেকে খুলনায় যাচ্ছিল।  তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তালা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

ভাগ