যশোরের বিভিন্ন স্থানে এমপি নাবিলের খাদ্য সহায়তা

স্টাফ রিপোর্টার॥ যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষে বুধবার (১৫ এপ্রিল) বিকাল থেকে শহরের বিভিন্ন স্থানে সংকটে পড়া দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। যশোরে এমপি নাবিলের খাদ্য সহায়তা বিকালে পোস্টঅফিসপাড়ায় সংবাদপত্র হকার্স ইউনিয়নের ১১৫ সদস্যকে খাদ্য সহায়তা দেওয়া হয়। এরপর পর্যায়ক্রমে শহরের সার্কিট হাউজ পাড়া মোড়, পশ্চিম বারান্দিপাড়া কদমতলা, বারান্দি মোল্লাপাড়া, ঘোপ নওয়াপাড়া এলাকায় করোনা সংকটে পড়া দরিদ্র মানুষের মাঝে ৬০০ প্যাকেট খাদ্য সহায়তা দেওয়া হয়।
যশোরে এমপি নাবিলের খাদ্য সহায়তা এমপি কাজী নাবিল আহমেদের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান মিন্টু, পৌর কাউন্সিলর মকশিমুল বারী অপু, আওয়ামী লীগনেতা কামাল হোসেন, লুৎফুল কবির বিজু, আবু মুসা মধু, ছাত্রলীগনেতা ইমরান হোসেন, বিপ্লব দে শান্ত, আল মামুন সিমন প্রমুখ।

ভাগ