লোহাগড়ায় দরিদ্রদের মধ্যে চাল বিতরণ

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত দরিদ্রদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দিঘলিয়া ইউনিয়নের ৫৪০ জন দরিদ্রদের জন্য ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর মাথাপ্রতি ১০ কেজি করে চাল বরাদ্দ দেয়। গত মঙ্গলবার ও বুধবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নীনা ইয়াসমিন ৫৪০ জন দরিদ্রদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে সুষ্ঠুভাবে দ্বিতীয় দফায় বরাদ্দ পাওয়া পাঁচ হাজার চারশ কেজি চাল বিতরণ করেন।  এসময় নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজার প্রতিনিধি মো. আরমান সরদার, ইউপি মেম্বার কাজী ফরিদুজ্জামান, মুন্সী খায়রুজ্জামান আলম, মো. মিলন উপস্থিত ছিলেন। চেয়ারম্যান নীনা ইয়াসমিন বলেন, এ দুঃসময়ে সরকার দরিদ্রদের চাল দেয়ায় তারা অনেক উপকৃত হচ্ছেন।

ভাগ