স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের শৈলকুপায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা শামীম আহমেদ খানকে শোকজ করা হয়েছে।
জানা গেছে, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম করোনাভাইরাস প্রতিরোধ ও করণীয় এবং ত্রাণ বিতরণ সংক্রান্ত সভা আহ্বান করেন। এ সভায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম এবং শিা কর্মকর্তা শামীম আহমেদ খান অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আমিনুল ইসলাম বলেন, গত ১২ এপ্রিল উপজেলা প্রশাসনের জরুরি মিটিং ছিল। সেখানে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম এবং শিা কর্মকর্তা শামীম আহমেদ খান অংশগ্রহণ করেনি। জরুরি বৈঠকে অনুপস্থিত থাকার বিষয়ে এ দুজন কর্মকর্তা বলেন, মিটিংয়ের বিষয়ে তাদেরকে কোনো চিঠি দেওয়া হয়নি। ঝিনাইদহ মাধ্যমিক শিা কর্মকর্তা সুশান্ত কুমার দেব জানান, করোনা পরিস্থিতিতে কর্মস্থলে না থাকায় শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম তাদেরকে শোকজ করেছেন। আগামী ৫ কার্যদিবসের মধ্যে তাদেরকে কারণ দর্শাতে বলা হয়েছে। সন্তোষজনক উত্তর না পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।





