কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ দেশের এ সংকটময় মুহূর্তে ফোন পেলেই অসহায়দের দ্বারে দ্বারে খাদ্য পৌঁছে দিচ্ছেন আরটিভি ঝিনাইদহ জেলা প্রতিনিধি শিপলু জামান গঠিত ‘জরুরি খাদ্য ও নিরাপত্তা সেল’। রবিবার ও সোমবার রাতে ঝিনাইদহের কালীগঞ্জের হেলাই, আনন্দবাগ, ফয়লামাঠপাড়া, মাস্টারপাড়ায়, অর্ধশত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ৭১ টিভি সাংবাদিক মিশন আলী, তানজির রহমান তকি। অসহায়দের মোবাইল ফোনে কল পাওয়া মুহূর্তেই তাদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন আরটিভি সাংবাদিক শিপলু জামান। যারা ফোন করেছেন তাদের পরিচয় গোপন রেখেই খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। ব্যক্তিগত উদ্যোগে অসহায় দিনমজুর, লকডাউন, হোমকোয়ারিন্টে থাকা ৫০ টি পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল, সাবান, লবণ ও পেঁয়াজ । এেেত্র যারা ফোন করেছেন তাদের পরিচয় গোপন রাখা হয়েছে। এর আগে মাক্স, হাতমোজা,হ্যান্ডস্যানিটাইজার বিতরণ এবং বাড়িতে বাড়িতে ও জীবানূনাশক স্প্রে ও শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।



