অভয়নগরে বিএনপি নেতা মুক্তিযোদ্ধা নুরুল হক মোল্লার মৃত্যুবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার ॥ যশোরের অভয়নগর থানা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হক মোল্লার বুধবার ১ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে কবর জিয়ারত করেন অভয়নগর থানা ও পৌর স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ। এদিন বাদ আসর মরহুমের কবর জিয়ারত ও দোয়া পরিচালনা করেন অভয়নগর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক সাইফুল ইসলাম অনিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভয়নগর থানা ছাত্রদলের সাবেক সভাপতি, নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস, ও যশোর জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোল্লা হাবিবুর রহমান (হাবিব), যশোর জেলা যুবদলের সহ সম্পাদক কামাল হোসেন, নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন মিঠু, পৌর যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান প্রমুখ।

ভাগ