এইডস আক্রান্ত শিশুদের পাশে মিমি

লোকসমাজ ডেস্ক॥ এইডস আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ালেন টলিউড অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। নববর্ষ উপলক্ষে মঙ্গলবার সোনারপুরের একটি ফাউন্ডেশনের হোমে এইডস আক্রান্ত শিশুদের মাঝে নতুন জামা-কাপড় বিতরণ এবং তাদের জন্য খাবারের ব্যবস্থা করেন তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, মিমির সহায়ক অনির্বান ভট্টাচার্যের মাধ্যমে শিশুদের হাতে নতুন জামা-কাপড় পাঠান মিমি। একই সঙ্গে খাবারের ব্যবস্থাও করেন তিনি। ভিডিও কলের মাধ্যমে এ শিশুদের সাবধানে থাকার পরামর্শ দেন মিমি। লকডাউন কেন ও কী কারণে তাও বাচ্চাদের বুঝিয়ে বলেন। এসব শিশুরা ঘরবন্দি জীবন কাটাচ্ছে। মিমির দেওয়া নতুন জামা-কাপড় পেয়ে ভীষণ খুশি তারা। করোনা মোকাবিলায় নিজের সাংসদ তহবিল থেকে ৫০ লাখ রুপি ও ব্যক্তিগতভাবে ১ লাখ রুপি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন যাদবপুরের এই তারকা সাংসদ। একই সঙ্গে করোনার সঙ্গে লড়াই করতে নিজ এলাকায় একটি টিম গঠন করেছেন। যারা প্রতি মুহূর্তে এলাকাবাসীর সুবিধা-অসুবিধার দিকে নজর রাখছেন।

ভাগ