নড়াইলে ১০০ পরিবারে সেনাবাহিনীর খাদ‌্য সহায়তা

নড়াইল সংবাদদাতা॥ নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকায় কর্মহীন ১০০ পরিবারকে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন সেনাবাহিনীর সদস্যরা। মেজর মঞ্জুরুল দেওয়ানের নেতৃত্বে সোমবার (১৩ এপ্রিল) রাতে এ খাদ্য সহায়তা দেওয়া হয়। সেসময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুকুল কুমার মৈত্র। খাদ্যসামগ্রীর মধ্যে আছে- ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, দুই কেজি করে আটা ও ডাল, এক কেজি করে লবণ, তেল ও পেঁয়াজ এবং দুটি সাবান। এ সময় মেজর মঞ্জুরুল দেওয়ান করোনাভাইরাস মোকাবেলায় গ্রামবাসীকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা, ঘরে থাকা, মাস্ক ব্যবহার, ও পরিস্কার-পরিচ্ছন্নতাসহ সচেতন হওয়ার কথা বলেন।

ভাগ