রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের পক্ষ থেকে করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া উপজেলার ১০টি ইউনিয়নের দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তার পাশাপাশি খাদ্য সামগ্রী বিতরণ অব্যহত রয়েছে। মঙ্গলবার সকাল ৮ টায় রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী বিতরণের সময় শেখ ফরিদুল ইসলামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, কাজী জাহিদুল ইসলাম, মোঃ ফিরোজ কবির, আলমগীর কবির বাচ্চু, মাসুদুর রহমান পিয়াল, প্রমুখ। উল্লেখ্য ইতিমধ্যে হুড়কা, রামপাল সদর, বাইনতলা, বাঁশতলী ও মোংলার কয়েকটি ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া সুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। বিএনপি নেতা শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাগেরহাট-৩ আসন (রামপাল-মোংলা)’র ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার দুঃস্থ ও কর্মহীন মানুষ যাতে অভুক্ত না থাকে সে জন্য নিরলসভাবে সহযোগীতা কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত চলমান থাকবে। এর পাশাপাশি করোনা মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে সামাজিক দুরত্ব বজায় রাখা ও স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেন। তিনি সমাজের সকল স্তরের বিত্তবানদের যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান।





