হুড়কা ইউনিয়নে এ্যাডভোকেট দিব্যেন্দুর আর্থিক সহায়তা প্রদান

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালের হুড়কা ইউনিয়নে করোনা বিড়ম্বনায় কর্মহীন হয়ে পড়া শতাধীক দুঃস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন বিশিষ্ট সমাজ সেবক এ্যাডভোকেট দিব্যেন্দু বোস। মঙ্গলবার সকাল ১০ টায় হুড়কা উত্তর পাড়ায় মুক্তিযোদ্ধা দিজেন্দ্র লাল মন্ডল এর উপস্থিতিতে এ অর্থ সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, শিশির কুমার মন্ডল, ইউপি সদস্য অনিমেষ মন্ডল (মঙ্গল), অসিত কুমার মন্ডল, অপুর্ব মন্ডল, প্রনয় সমাদ্দার প্রমুখ। আর্থিক সহায়তা বিতরণকালে এ্যাডভোকেট দিব্যেন্দু বোস বলেন, সামাজিক দুরত্ব বজায় রেখে সরকালি নির্দেশনা মেনে সবাইকে ঘরে অবস্থান করতে হবে এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

ভাগ