শার্শা (যশোর) সংবাদদাতা॥ করোনা ভাইরাসে গৃহবন্দী শার্শা ও বেনাপোলে করোনার কারনে গৃহবন্দি অসহায় কর্মহীন মানুষের মানবতার সেবায় পাশে এসে দাঁড়িয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও শার্শা উপজেলা বিএনপির নেতা আলহাজ্ব মহসিন কবীর। দুস্থ, অসহায়, খেটে খাওয়া মানুষের জন্য চাল, ডাল, আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী মানুষের দ্বারে দ্বারে পৌছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
আলহাজ্ব মহসিন কবীরের সহায়তায় এসব খাদ্যসামগ্রী মঙ্গলবার সকালে শার্শার নিজামপুর ও পুটখালী ইউনিয়নে বিতরন করা হয়। এ সময় শার্শা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আলহাজ্ব খায়রুজ্জামান মধু , বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সাধারন সম্পাদক মোঃ শাহাবউদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আবু তাহের ভারত, বিএনপি নেতা মোস্তফা কামাল মিন্টু, মোঃ আলমগীর সিদ্দিকী, আব্দুর রউফ মন্টু, সেলিম শাহী, মোঃ সরোয়ার হোসেন, আব্দুল কাদের, শাহারিয়ার হোসেন মুকুল, সফিকুল ইসলাম, মনিরুল ইসলাম মনিসহ বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে বিএনপি নেতা আলহাজ্ব মহসিন কবীর বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ও বিএনপি কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের দিক-নির্দেশনায় শার্শা উপজেলা ১১ টি ইউনিয়নের ৯৯ টি ওয়ার্ড ও বেনাপোল পৌরসভার ৯ টি মিলিয়ে সর্বমোট ১০৮ টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান রয়েছে। যা শার্শা উপজেলা বিএনপির সহযোগিতায় দুস্থ্য ও অসহায় মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। এসময় তিনি সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।





