লোকসমাজ ডেস্ক॥ অভয়নগর থানা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম জননেতা নৃরুল হক মোল্যার ১ম মৃত্যু বাষি’কি উপলক্ষে তার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে তার কবর জিয়ারত ও দোয়া মাহফিল করে অভয়নগর থানা ও পৌর স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ । আজ আছর নামাজ বাদ উক্ত কবর জিয়ারত ও দোয়া পরিচালনা করে অভয়নগর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক মোঃ সাইফুল ইসলাম অনিক, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভয়নগর থানা ছাত্রদলের সাবেক সভাপতি, নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস, ও যশোর জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোল্যা হাবিবুর রহমান(হাবিব), যশোর জেলা যুবদলের সহ সম্পাদক মোঃ কামাল হোসেন, নওয়া পাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক রিয়াজ উদ্দিন মিঠু, পৌর যুগ্ন আহব্বায়ক মোঃ মাহাবুবুর রহমান, যশোর জেলা ছাত্রদলের সাবেক সমাজ সেবা সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, অভয়নগর থানা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোঃ মাসুদ রানা তুহিন, মোঃ ঝন্টু পাটয়ারি, চলিশিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক মোঃ সাগর শেখ, অভয়নগর থানা ছাত্রদল নেতা মো মামুন হোসেন, যুবদল নেতা রাজু আহম্মেদ ও সবুজ প্রমুখ নেতৃবৃন্দ।এছাড়া তার পরিবারের পক্ষ থেকেও অনুরুপ দোয়া করা হয়।





